বিরলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ও যুব ফোরাম সদস্যদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত..

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ও যুব ফোরাম সদস্যদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত..

বিরলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ও যুব ফোরাম সদস্যদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

 

দিনাজপুরের বিরলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু ও যুব ফোরাম সদস্যদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিরল উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। তিনি শিশু ও যুবদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা বৃদ্ধি এবং সমাজ উন্নয়নে তাদের ভূমিকার প্রশংসা করেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আকলিমা বেগম, বিরল থানার এসআই হালিমুর রহমান, সহকারী যুব উন্নয়ন অফিসার রোকনুজ্জামান ও সহকারী শিক্ষা অফিসার খায়রুন নাহার।

 

এসময় উপস্থিত ছিলেন বিরল এপি ইন্টেরিম এপি ম্যানেজার এন্টিনা দাস, প্রোগ্রাম অফিসার মোঃ গোলাম সাকলায়েন, দিনাজপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, নর্দান বাংলাদেশ ক্লাস্টারের এডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মোঃ তানজিমুল ইসলাম, বিরল এপি’র প্রোগ্রাম অফিসার প্রদীপ রায় ও জুনিয়র প্রোগ্রাম অফিসার সুশান্ত কুমার রায়সহ অন্যান্যরা।

 

সমাবেশে শিশু ও যুব ফোরাম সদস্যদের বিভিন্ন অর্জন, কার্যক্রম ও সাফল্য উপস্থাপন করা হয়। অতিথিবৃন্দ এসব কার্যক্রম মনোযোগ সহকারে পরিদর্শন করেন এবং শিশু ও যুবদের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator