close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বীরগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, আহত ১

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মোঃ জাহিদ হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোঃ আব্দুল্লাহ (৮) নামে আরও এক শিশু। মোঃ জাহিদ হোসেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মধ্যপাড়া গ্রামের মোঃ আকাশের ছেলে এবং মোঃ আব্দুল্লাহ একই এলাকার মোঃ সোহেলের ছেলে। তারা দুজনেইা বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই শিশু সাইকেল যোগে রাস্তায় চলাচলের সময় বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোঃ জাহিদ হোসেন মারা যায় এবং মোঃ আবদুল্লাহ আহত হয়। এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকসহ চালক মোঃ আলামিন (২৬) কে আটক করা হয়েছে। আটক আলামিন উপজেলার আউলাপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

 

 

No comments found


News Card Generator