close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিরামপুরে ভুট্টা খেত থেকে যুবকের লাশ উদ্ধার

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা এলাকায় একটি ভুট্টা খেত থেকে স্বাধীন(১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ধানঘরা এলাকার একটি ভুট্টা খেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে। মৃত যুবকের নাম স্বাধীন (১৬) বিরামপুর উপজেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের ওবায়দুল ওরফে ওবা'র ছোট ছেলে। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator