close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বীর মুক্তিযোদ্ধা মরহুম মিরন সিকদারের কবর জিয়ারত করলেন ঝালকাঠি-১ আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামাল..

ELIAS HOWLADER avatar   
ELIAS HOWLADER
মঙ্গলবার (আজ) দুপুরে কাঁঠালিয়া উপজেলার মরহুম মিরন সিকদারের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন র..

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামাল বীর মুক্তিযোদ্ধা মরহুম মিরন সিকদারের কবর জিয়ারত করেছেন।

মঙ্গলবার (আজ) দুপুরে কাঁঠালিয়া উপজেলার মরহুম মিরন সিকদারের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রফিকুল ইসলাম জামাল।

কবর জিয়ারত শেষে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানা যুবদলের সভাপতি রাসেল শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে রফিকুল ইসলাম জামাল বলেন,

“এই দেশ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ফসল। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের অবদান জাতি কখনো ভুলতে পারে না।”

তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। জনগণের ভোট ও ভালোবাসা পেলে ঝালকাঠি-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব এবং মুক্তিযোদ্ধা পরিবারসহ সাধারণ মানুষের অধিকার রক্ষায় আপসহীন থাকব।”

কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এলাকাবাসী রফিকুল ইসলাম জামালের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধাবোধের প্রশংসা করছেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। এরই অংশ হিসেবে রফিকুল ইসলাম জামাল নিয়মিতভাবে গণসংযোগ, দোয়া মাহফিল ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

Nenhum comentário encontrado


News Card Generator