মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি এসএম ফয়সল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এসএম ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে মো. মুজিবুর রহমান (মই) ৩২৯, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) ৬১৯ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা মোট ভোটারের ৫৬ দশমিক ১০ শতাংশ।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy



















