বিভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে কাঁঠালিয়ায় ৫৬তম ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বিনাপাণি বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৬তম ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্..

 

মো ইমরান মুন্সি 
​জেলা প্রতিনিধি (ঝালকাঠি)

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বিনাপাণি বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৬তম ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। এবারের অনুষ্ঠানের বিশেষ দিক হলো—অতীতে স্থানীয় হরি ও কৃষ্ণ ভক্তদের মধ্যে নানাবিধ মতবিরোধ থাকলেও, এবার সেই সকল ভেদাভেদ ভুলে দুই পক্ষই ঐক্যবদ্ধ হয়েছে। এই সম্প্রীতি ও একাত্মতা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

 

​স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোতে হরি ও কৃষ্ণ ভক্তদের মধ্যে কিছু ধর্মীয় ও সাংগঠনিক বিষয়ে বিরোধ বিদ্যমান ছিল। তবে সেবাশ্রমের ৫৬তম এই মহোৎসবকে ঘিরে দুই পক্ষের নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তরা আলোচনায় বসেন এবং সকল বিরোধ মিটিয়ে একসাথে কাজ করার সংকল্প করেন। ফলে এবারের যজ্ঞানুষ্ঠানে ভক্তদের উপস্থিতি ও উদ্দীপনা অন্য যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বেড়েছে, যা পুরো এলাকায় ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

​সেবাশ্রম পরিচালনা কমিটির সময়সূচী অনুযায়ী:

​২৯ এপ্রিল (১৫ বৈশাখ): বুধবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ ও ভাগবতীয় আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাত ১২:০১ মিনিটে গঙ্গা আবাহন ও নামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়।

​৩০ এপ্রিল ও ০১ মে (১৬ ও ১৭ বৈশাখ): বৃহস্পতিবার অরুণোদয় হতে একটানা ১৬ প্রহর ব্যাপী অখণ্ড সংকীর্তন শুরু হয়েছে।

​০২ মে (১৮ বৈশাখ): শনিবার সকালে নাম যজ্ঞানুষ্ঠান সমাপন ও মহাপ্রভু ভোগের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

​নামসুধা পরিবেশনায় আমন্ত্রিত দলসমূহ

​এবারের যজ্ঞানুষ্ঠানে দেশবরেণ্য যে দলগুলো নামসুধা পরিবেশন করছে:

১. বাবা লোকনাথ সম্প্রদায় (সাতক্ষীরা)

২. পার্থ সারথী সম্প্রদায় (নরসিংদী)

৩. গোপাল জিউ সম্প্রদায় (সিলেট)

৪. শ্রীশ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায় (গোপালগঞ্জ)

৫. রূপশ্রী সম্প্রদায় (মাগুরা)

৬. শ্রীশ্রী আশীর্বাদ সম্প্রদায় (ঝালকাঠি)

​উক্ত শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমটি ১৩৩৮ বঙ্গাব্দ (১৯একে৩১ খ্রিস্টাব্দ) সালে স্বর্গীয় অক্রুর চন্দ্র বালি কর্তৃক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৯৫ বছর ধরে এই আশ্রমে নিয়মিত পূজা-অর্চনা ও ধর্মীয় উৎসব উদযাপিত হয়ে আসছে।

 

​আগত সকল ভক্তবৃন্দের জন্য আশ্রমে নিরবচ্ছিন্ন প্রসাদ সেবনের ব্যবস্থা রাখা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে ভক্তদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে সার্থকতা দান করেছে। আয়োজন সফল করতে সেবাশ্রমের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ সকল সদস্য দিনরাত পরিশ্রম করছেন।

​ঐক্যবদ্ধ ভক্তদের মতে, এই সম্প্রীতির যাত্রা আগামী দিনগুলোতে সেবাশ্রমের ধর্মীয় ভাবগাম্ভীর্য আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে।

نظری یافت نشد


News Card Generator