close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্যারিস্টার কায়সার কামাল..

Md Uzzal Mia avatar   
Md Uzzal Mia
ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল আজ ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ দুপুরে বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
স্বাধীনতার পর এই প্রথম দুর্গাপুর ও কলমাকান্দা এলাকার জনগণ মন্ত্রিসভায় একজন প্রতিনিধিত্ব পেলেন। এ খবরে দুই উপজেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের উন্নয়ন, বিশেষ করে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, খাসজমি ব্যবস্থাপনা ও ডিজিটাল ভূমি সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন নবনিযুক্ত এই প্রতিমন্ত্রী। এলাকাবাসীর প্রত্যাশা— তার নেতৃত্বে দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়নে নতুন গতি আসবে।

没有找到评论


News Card Generator