ভোটের গাড়ি এখন কালীগঞ্জ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার সচেতনতা বৃদ্ধিতে বিশেষ প্রচারণা চালানো হয়েছে। পহেলা ফেব্রুয়ারি শনিবার রাতে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ‘ভোটের গাড়ি’ নিয়ে এই সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
এসময় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, অবাধ–সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। প্রচারণায় লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব তুলে ধরা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ ভোটারদের আগ্রহ বাড়াতে এবং নির্বাচন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
لم يتم العثور على تعليقات



















