দুবলার আলোরকোল থেকে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) মোবাইল ফোনে বলেন, সুদুর বঙ্গোপসাগরের দুবলারচরেও লেগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢেউ। আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচর নিয়ে দুবলারচর গঠিত। দুবলার এ চারটি চরে দশ সহস্রাধিক জেলে অবস্থান নিয়ে সাগরে মাছ ধরে শুঁটকি করণ করে থাকেন। এ সকল জেলেদের বেশির ভাগের বাড়ী সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, তালা, বাগেরহাটের মোংলা ও রামপাল এবং খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলায়। জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলের সংসদ সদস্য প্রার্থীরা দুবলারচরে জেলেদের মাঝে জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে গেছেন। ভোট দেওয়ার জন্য গত দুই দিনে ৮ সহস্রাধিক জেলে মাছ ধরা বন্ধ রেখে দুবলারচর ছেড়ে বাড়ীর পথে চলে গেছেন। ভোট দিয়ে তারা আবার দুবলারচরে ফিরে আসবেন বলে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোঃ মোতাসিম ফরাজী বলেন. গত এক যুগে ভোট দিতে পারিনি এবার ভোটের পরিবেশ ফিরে আসায় ভোট দিতে বাড়ী যাচ্ছি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার তানভির হাসান ইমরান মোবাইল ফোনে বলেন, আসন্ন জাতীয় সংসদের ভোট দেওয়ার জন্য গত দুই দিনে প্রায় ৮ হাজার জেলে নিয়ম অনুযায়ী বন বিভাগের অনুমতি নিয়ে দুবলারচর থেকে বাড়ী চলে গেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দান উৎসবে যোগ দেয়ার জন্য মাছ ধরা বন্ধ রেখে দুবলারচরের শুঁটকি পল্লি ছেড়েছেন ৮ সহস্রাধিক জেলে। গত দুই দিনে এ সকল জেলে নিজ নিজ বাড়ীর পথে রও..
Nenhum comentário encontrado



















