আমি ও আমার পরিবার গত ১০ বছর ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছি। শুধুমাত্র ভিন্নমতের কারণেই আমাদেরকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার নবঘোষিত সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ ইমরান।
তিনি বলেন, একের পর এক হয়রানি, হুমকি, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি আমরা। এমনকি আমাদের পরিবারের সদস্যদের টার্গেট করে গায়েবি মামলা ও মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে—যার মধ্যে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগও রয়েছে। এরচেয়েও বেদনাদায়ক বিষয় হলো, আমাদের দীর্ঘদিনের পৈতৃক বসতভিটাও জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। তবুও আমরা ন্যায়ের প্রতি আস্থা হারাইনি।
যুগ্ম সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ ইমরান বলেন, আমি পূর্বেই প্রমাণসহ জানিয়েছি—আমার বিরুদ্ধে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক রাষ্ট্রে মতের অমিলের কারণে কারও মৌলিক অধিকার কেড়ে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। আইনি ও গণতান্ত্রিক উপায়ে আমরা এই অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। সত্যের জয় হবেই, আর জনগণই হবে চূড়ান্ত বিজয়ী।
কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দলের আস্থা ও দায়িত্বের মর্যাদা রক্ষা করে আমি সকল সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
এরআগে গত শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ৩৭ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।