close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভারতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে বাংলাদেশি নারী গ্রেপ্তার..

ফাহিম ইসলাম  avatar   
ফাহিম ইসলাম
ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পোডু গ্রামে উচ্ছেদ অভিযান চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীর নাম শারবানু ..

ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পোডু গ্রামে উচ্ছেদ অভিযান চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীর নাম শারবানু খাতুন। স্থানীয় পুলিশের দাবি, তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, শারবানু খাতুন পেশায় গৃহপরিচারিকা এবং গত কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে পোডু গ্রামে বসবাস করছিলেন। উচ্ছেদ অভিযানের সময় প্রশাসনের জেসিবি কার্যক্রম চলাকালে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, যা পুলিশের নজরে আসে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, উচ্ছেদ অভিযানের সময় ভিডিও ধারণকারী ব্যক্তি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকলে শারবানু খাতুন তার জবাবে ‘জয় বাংলা’ বলেন। কয়েক সেকেন্ড পর তিনি ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও দেন। তবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে হেব্বাগোডি থানার হেড কনস্টেবল ভূষা বেন্দ্র গত ১১ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের অভিযোগ, অসৎ উদ্দেশ্যে ওই নারী স্লোগানটি দেন এবং ভারতে অবস্থান করে অন্য দেশের স্লোগান তোলা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি।
শারবানু খাতুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২ ধারা (ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করা), ১৯৬ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি), ১৯৭ ধারা (জাতীয় সংহতির জন্য ক্ষতিকর দাবি) এবং ৩৫৩ ধারা (জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন বিবৃতি) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

نظری یافت نشد


News Card Generator