ভালুকার ডাকাতিয়ায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া বাজারে স্বরলিপি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া বাজারে স্বরলিপি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সংস্কৃতি চর্চা সমাজকে সুস্থ ও মানবিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উসমান গণি মল্লিক মাখন এবং ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator