close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ফখর উদ্দিন বাচ্চু ভালুকার সন্তান হিসেবে জনগণ তার প্রতি যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন, সে জন্য তিনি ও তার পরিবার গভীরভাবে কৃতজ্ঞ।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ভালুকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, ভালুকার সন্তান হিসেবে জনগণ তার প্রতি যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন, সে জন্য তিনি ও তার পরিবার গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি বলেন, জনগণের ভোটকে তিনি আমানত হিসেবে গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে অর্পিত দায়িত্ব ঈমানদারির সঙ্গে পালন করবেন বলেও আশ্বাস দেন তিনি।

নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানান ফখর উদ্দিন আহমেদ। তিনি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সকল বাহিনীর নিরপেক্ষতা, সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তার ভাষ্য, তাদের পেশাদারিত্বের ফলেই ভালুকায় সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত হয়েছে।

একই সঙ্গে ভালুকার বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, আলেম-ওলামা, মাশায়েখ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে নানা ষড়যন্ত্র ও উস্কানি উপেক্ষা করে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করায় তিনি ধানের শীষের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। বর্তমান ও আগামী দিনেও একই ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

কোনো ধরনের আনন্দ মিছিল বা জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিএনপির এই প্রার্থী।

এদিকে আগামীকাল বিকেল ৩টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে উপজেলা, পৌরসভা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator