close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় সিএনজি, ভ্যান ও অটো-রিকশা চালকদের সঙ্গে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিশাল মতবিনিময় সভা..

ইমন সরকার avatar   
ইমন সরকার
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে ভালুকা উপজেলার সিএনজি, ভ্যান ও অটো-রিকশা চালকদের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে ভালুকা উপজেলার সিএনজি, ভ্যান ও অটো-রিকশা চালকদের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ভালুকা পৌরসভার টিএনটি মাঠে আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক পরিবহন শ্রমিকের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু পরিবহন শ্রমিকদের খোঁজখবর নেন এবং তাঁদের দৈনন্দিন জীবনসংগ্রাম, পেশাগত সমস্যা ও বাস্তব চ্যালেঞ্জের কথা মনোযোগসহকারে শোনেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। নির্বাচিত হলে পরিবহন খাতের উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।

 

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে এবং পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, ভালুকা উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

 

সভায় পরিবহন চালকরা তাঁদের বিভিন্ন দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রমিকদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি তাঁরা পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন।

 

মতবিনিময় সভায় ভালুকা উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

没有找到评论


News Card Generator