close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকা মডেল গার্লস কলেজ শিক্ষকদের শুভেচ্ছায় সিক্ত এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ফখরুদ্দিন আহমেদ বাচ্চু-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভালুকা মডেল গার্লস কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভালুকা মডেল গার্লস কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

সোমবার (২ মার্চ) রাতে এক সৌজন্য সাক্ষাতে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষকরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন। পাশাপাশি শিক্ষাবান্ধব এই সংসদ সদস্যের প্রতি আস্থা প্রকাশ করে কলেজের সার্বিক উন্নয়ন এবং ভালুকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

শিক্ষকবৃন্দ বলেন, এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং ছাত্রীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ সময় নবনির্বাচিত এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষক সমাজের সঙ্গে সমন্বয় করে ভালুকায় শিক্ষার মান আরও এগিয়ে নিতে কাজ করা হবে।

Nema komentara


News Card Generator