ভালুকায় ফখর উদ্দিন বাচ্চু শিল্প প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন, বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
সোমবার থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে এ সংক্রান্ত পোস্ট দেখা যায়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের ব্যক্তিগত আইডিতে অভিনন্দন ও দোয়া কামনা করে বার্তা ছড়িয়ে পড়েছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি বিষয়, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সংসদ সদস্য শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও প্রত্যাশা।

সোমবার থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে এ সংক্রান্ত পোস্ট দেখা যায়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের ব্যক্তিগত আইডিতে অভিনন্দন ও দোয়া কামনা করে বার্তা ছড়িয়ে পড়েছে।

এক বার্তায় মো. আশিকুর রহমান লেখেন, আলহামদুলিল্লাহ, ভালুকার জনমানুষের নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সংসদ সদস্য শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন।

অন্যদিকে আরিফুল ইসলাম আরিফ তার পোস্টে উল্লেখ করেন, ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু সংসদ সদস্য শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন।

এসব পোস্ট মুহূর্তেই শেয়ার ও মন্তব্যে ভরে ওঠে। অনেকেই এটিকে ভালুকার জন্য ইতিবাচক সংবাদ হিসেবে দেখছেন। তাদের দাবি, শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে ভালুকার শিল্পাঞ্চল, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসতে পারে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। সংশ্লিষ্ট সূত্রও বিষয়টি নিশ্চিত করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সত্যতা জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করাই যুক্তিযুক্ত।

উল্লেখ্য, ভালুকা শিল্পাঞ্চল হিসেবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এখানে শতাধিক শিল্পপ্রতিষ্ঠান ও হাজার হাজার শ্রমিক কর্মরত। ফলে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কোনো দায়িত্ব স্থানীয় অর্থনীতি ও উন্নয়নে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন সচেতন মহল।

Inga kommentarer hittades


News Card Generator