ভালুকায় এসএসসি ৮৩-৮৪ ব্যাচের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় এসএসসি ১৯৮৩-৮৪ ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ঈদ আড্ডা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে, উপজেলার ঐতিহ্যবাহী সেভেন স্টার চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এসএসসি ১৯৮৩-৮৪ ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ঈদ আড্ডা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী সেভেন স্টার চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ১৯৮৩-৮৪ ব্যাচের যে সকল বন্ধু ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর উপস্থিত বন্ধুরা নিজেদের পরিচয় পর্বে অংশ নেন এবং দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন। স্কুল জীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও বন্ধুত্বের বন্ধন নতুন করে জাগ্রত হয় এ মিলনমেলায়।

আলোচনা পর্বে সর্বসম্মতিক্রমে আগামী ঈদুল আজহার তৃতীয় দিন আরেকটি বৃহৎ পরিসরের ঈদ পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঐদিন বিকাল ৩টা থেকে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত আয়োজকরা জানান, এই পুনর্মিলনীর মাধ্যমে পুরনো বন্ধুদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সকল সহপাঠীদের আগামী ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য আগাম আমন্ত্রণ জানানো হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator