ভালুকায় এমপি বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এমপি বাচ্চু বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির মূল শক্তি।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ডাকাতিয়া ইউনিয়নের একটি স্থানীয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আগামী দিনের রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি বাচ্চু বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির মূল শক্তি। তিনি বলেন, এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ, দলের সমৃদ্ধি এবং মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator