close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় এমপি বাচ্চুকে মাদ্রাসা শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমপির বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ এমপি বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জনাব মোজাহিদুল ইসলাম সোহেল, সহসভাপতি এম. এ. সবুর, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ আকন্দ এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষক।

সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের প্রতি পাঠদানের গুণগত মান বৃদ্ধি, নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Walang nakitang komento


News Card Generator