close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় এমপি বাচ্চুকে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ভালুকার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ১৫৬, ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভালুকা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার এমপির নিজ বাসভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এসোসিয়েশনের নেতৃবৃন্দ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সার্বিক সফলতা কামনা করেন।

এ সময় সংগঠনের নেতারা বলেন, ভালুকার প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়নে নবনির্বাচিত এমপির আন্তরিক সহযোগিতা প্রয়োজন। শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা সমাধান ও অবকাঠামোগত উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ভালুকার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator