close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকায় ধানের শীষের পক্ষে তিন তরুণ নেতার নিরলস প্রচারণা, দলীয় মূল্যায়নের দাবি..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মোঃ আশিকুর রহমান মানিক, ভালুকা উপজেলা যুবদলের নেতা এসএম নাসিরউল্লাহ নয়ন এবং মোঃ কামরুল ইসলাম তুহিন নির্বাচনী প্রচারণায় গু..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে নিরলসভাবে কাজ করা তিন তরুণ নেতাকে ঘিরে দলীয় মহলে আলোচনা তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের দাবি, ব্যক্তিগত স্বার্থ নয়, কেবল দলপ্রেম ও আদর্শের টানে তারা দিন-রাত মাঠে ছিলেন।

জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মোঃ আশিকুর রহমান মানিক, ভালুকা উপজেলা যুবদলের নেতা এসএম নাসিরউল্লাহ নয়ন এবং মোঃ কামরুল ইসলাম তুহিন নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে ভরাডোবা, মেদুয়ারী ও উথুরা ইউনিয়নে তারা নিজ অর্থায়নে কর্মসূচি পরিচালনা, প্রচারপত্র বিতরণ, গণসংযোগ এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চান। অনেক ক্ষেত্রে যানবাহন, ব্যানার-ফেস্টুন, কর্মীদের নাস্তা ও প্রচার কার্যক্রমের খরচও নিজেরাই বহন করেন।

তাদের ঘনিষ্ঠরা বলছেন, কোনো পদ-পদবী বা ব্যক্তিগত সুবিধার প্রত্যাশা থেকে নয়, বরং দলের সংকটময় সময়ে পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই তারা মাঠে সক্রিয় ছিলেন। নির্বাচনের ফল যাই হোক, দলের ভাবমূর্তি রক্ষা এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখাই ছিল তাদের প্রধান লক্ষ্য।

এদিকে তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, যারা কঠিন সময়ে মাঠে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। তাই দলীয় ফোরামে এই তিন নেতার অবদান বিবেচনায় নিয়ে উপযুক্ত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ভালুকা রাজনীতিতে তরুণ নেতৃত্বের এই সক্রিয়তা নতুন বার্তা দিচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত। তাদের মতে, সংগঠনকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে নিবেদিত কর্মীদের মূল্যায়নই দীর্ঘমেয়াদে দলকে উপকৃত করবে।

Nema komentara


News Card Generator