close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকা বাজারের ড্রেনেজ সংকট ও বাসস্ট্যান্ডে দীর্ঘস্থায়ী যানজট: পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা ও বাসস্ট্যান্ড পাঁচরাস্তা মোড়ে দীর্ঘস্থায়ী যানজট নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা ও বাসস্ট্যান্ড পাঁচরাস্তা মোড়ে দীর্ঘস্থায়ী যানজট নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক নাগরিক বার্তায় পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ওই বার্তায় বলেন, ভালুকা বাজারের বিভিন্ন অংশের ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ময়লা-আবর্জনা জমে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ। বিশেষ করে পশ্চিম বাজার পুরাতন বিদ্যুৎ অফিসের সামনের ড্রেন এবং ভালুকা মধ্যবাজার সমবায় সমিতির সামনে ড্রেনের অবস্থা অত্যন্ত নাজুক বলে উল্লেখ করেন।

এছাড়া বাসস্ট্যান্ড পাঁচরাস্তা মোড়ে নিয়মিত যানজট লেগেই থাকে। অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ এই পয়েন্টে পৌর পুলিশের দৃশ্যমান তৎপরতা না থাকায় যানবাহন নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এতে সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সচেতন মহলের মতে, ড্রেনেজ ব্যবস্থার এমন অব্যবস্থাপনা অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করতে পারে। পাশাপাশি মশা-বাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বাজারকেন্দ্রিক এলাকাগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও তদারকি জোরদার করার দাবি উঠেছে।

বার্তায় সংশ্লিষ্টরা ভালুকা পৌরসভার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অবিলম্বে পরিচ্ছন্নতা কর্মীদের সক্রিয় করা এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যথায় পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে বাজার ও আশপাশের এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।

Inga kommentarer hittades


News Card Generator