বগুড়া-২ ও ঢাকা-১৮ থেকে নির্বাচনের ঘোষণা মাহমুদুর রহমান মান্না..

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
****

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। 

সোমবার আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, "আমরা একটি গুণমানসম্পন্ন নির্বাচন চাই। আমরা আশা করি, নির্বাচন আমাদের প্রত্যাশা অনুযায়ী হবে এবং তা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এটি আমার ও আমাদের প্রত্যাশার কথা। বাস্তবতা শেষ পর্যন্ত কেমন হবে, তা এখনো বলা কঠিন।"

তিনি আরো বলেন,"নাগরিক ঐক্য একটি ১২ বছরের পুরোনো রাজনৈতিক দল। আমরা ১২ বছর অতিক্রম করে ১৩ বছরে পদার্পণ করেছি। এর আগে নাগরিক ঐক্য ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে।"

মান্না জানান, "আমাদের দৃষ্টিতে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল এজেন্ডা হলো: “বদলে দাও বাংলাদেশ”।"

এইসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নাগরিক ঐক্যের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকাও ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যিনি বগুড়া-২ এবং ঢাকা-১৮ আসনে লড়বেন। প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব রংপুর-৫ আসনে প্রার্থী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান জামালপুর-৪ এবং মো. নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানু পাবনা-৪ আসনে নির্বাচন করবেন।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম-৯ এবং অধ্যাপক এনামুল হক চাঁদপুর-২ আসনে দাঁড়িয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মেজর (অব.) আব্দুস সালাম (কুড়িগ্রাম-২), ডাক্তার মোহাম্মদ সামছুল আলম (রাজশাহী-২) এবং মোহাম্মদ রেজাউল করিম (লক্ষ্মীপুর-২)।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator