বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।..

Md Hasan avatar   
Md Hasan
বিএনপি চেয়ারপারসন এবং তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতইউসুফ এসওয়াই রামাদান।..

অনলাইন ডেস্ক 

বিএনপি  সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়া'র গুলশানের বাসভবন ফিরোজায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার নিন্দা জানানো হয় এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবী জানানো হয়।

 

ফিলিস্তিনের রাষ্ট্রদুত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন- শহীদ জিয়ার আমলে বাংলাদেশস্থ ফিলিস্তিনের অ্যাম্বেসীর জন্য বিনামুল্যে জমি প্রদান করা হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বিএনপি সরকারের অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

 

 এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

Nessun commento trovato


News Card Generator