close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বানারীপাড়ায় ধানের শীষের সমাপনী উঠান বৈঠক

Anamul Kabir avatar   
Anamul Kabir
১২ ফেব্রুয়ারী সারাদিন আপনারা ভোট কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন।যাতে কোনো দল ভোট কারচুপি করতে না পারে।..

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সমর্থকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৮ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় অনুষ্ঠিতব্য  বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনিস্টটিউশন মাঠের এ উঠান বৈঠকে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল -২ আসনের (বানারীপাড়া -উজিরপুর) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।তিনি তার বক্তব্যে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দল ছাড়া অন্য দলের সমর্থকদের সন্তানদের চাকরি হতো না।আসন্ন নির্বাচনে ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দল-মত নির্বিশেষে যোগ্য চাকুরী প্রার্থীর চাকুরি হবে।প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী একটি করে ফ্যামিলি কার্ড পাবেন যা থেকে আপনারা বঞ্চিত হবেন না।স্বাস্থ্য ও কৃষিখাতের ব্যাপক উন্নয়নের চিন্তাও বিএনপির রয়েছে বলে জানান।এছাড়াও তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর কোনো দেশে জামায়াত ইসলামি নামে কোনো দল নেই।জামায়াত কোনো ইসলামি দল নয়।তারা ভোটের নামে জান্নাত বিক্রি করে কিন্তু জান্নাত দেয়ার মালিক তারা নয়। জান্নাত দেয়ার মালিক মহান আল্লাহ।তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদেরকে কেউ ভোট দিবেন না।বরিশাল-২ আসনে তিনি নির্বাচিত হলে সন্ধ্যা নদীতে ব্রিজ নির্মানের চেষ্টা করবেন বলে জানান।বানারীপাড়ার শিয়ালকাঠি থেকে ফেরীঘাটের খেয়া চলাচলের টোল ফ্রি করার ঘোষনাও দেন।তিনি আরো বলেন ১২ ফেব্রুয়ারী সারাদিন আপনারা ভোট কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন।যাতে কোনো দল ভোট কারচুপি করতে না পারে।

উক্ত উঠান বৈঠকে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবুল কালাম শাহীন।বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরই-বাংলা  এ কে ফজলুল হকের নাতি রিপা হক ,বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আহসান কবির নান্না হাওলাদার,উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর খান, কাজী বশির উদ্দিন আহমেদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন মল্লিক,পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রিপন, ফারুক হোসেন মল্লিক,উপজেলা যুবদলের সভাপতি মোঃ মিজান ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম,মহিলা দলের সভানেত্রী ডেইজি বেগম,উপজেলা কৃষকদলের আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রনি খান প্রমূখ।উক্ত উঠান বৈঠকে বরিশাল -২ আসনে এনপিপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাহেব আলী হাওলাদার রনী নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি  মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।এছাড়াও শেরই বাংলা একে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হক রাজুর ছেলে ফারদিন হক ধানের শীষের সমর্থন করে ভোট চেয়েছেন।উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উঠান বৈঠকে অংশগ্রহণ করায় বানারীপাড়া হাইস্কুল মাঠ ও পৌরসভার বিভিন্ন অলিগলি লোকারন্য হয়ে উঠেছিলো।

Keine Kommentare gefunden


News Card Generator