close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বামনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনার বামনা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (০৩ ফেব্রুয়ারি ২০২৬)..

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপস্থিত ছিলেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা।

 

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট গননা, ভোটগ্রহণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা, আচরণবিধি প্রতিপালন, ভোটারদের সহায়তা প্রদান এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

প্রশিক্ষণ কর্মশালাটি অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও দিকনির্দেশনামূলক হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Nema komentara


News Card Generator