close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বাজিতপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাহাঙ্গীর আলম, বাজিতপুর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল এবং পরাজিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার হুমায়ুনপুর ইউনিয়নের হুমায়ুনপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।


স্থানীয়রা জানান, সকালে দুই পক্ষের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


জানা গেছে, শেখ মজিবুর রহমান ইকবালের ঘনিষ্ঠ ইউনিয়ন পর্যায়ের এক নেতার অনুসারীদের সঙ্গে এহসানুল হুদার সমর্থকদের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।


উল্লেখ্য, কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন শেখ মজিবুর রহমান ইকবাল। তিনি পূর্বে দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে তার হাঁস প্রতীকের কাছে ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ১৩ হাজার ১৫৪ ভোটের ব্যবধানে পরাজিত হন।


বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

No comments found


News Card Generator