বাগমারা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার 

Al amin Shadin avatar   
Al amin Shadin
****

আল আমিন স্বাধীন 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

বাগমারা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল বুধবার প্রেসক্লাবের ভবানীগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা গ্রীন বাংলাদেশ ডেভেলপারের চেয়ারম্যান শওকত আকবর।

বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু বাককার সুজনের সভাপতিত্বে ও সম্পাদক এমএম মানুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ ন্যাশনাল ডক্টরস ফোরামের অর্থ সম্পাদক ডা. আলমগীর হোসেন, জেএন ইন্টান্যাশনালের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রোফেসর ফকরুদ্দিন মোহাম্মদ আগাঁ খান, মাষ্টার তোফিল উদ্দিন ফিল উদ্দিন ফরিদ, ভবানীগঞ্জ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যক্ষ ওয়ারেছ আলী, সম্পাদক জুলফিক্কার আলী ভুট্রু ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাষ্টার মকসেদ আলী প্রমূখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মোস্তাফিজুর রহমান। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মকলেছুর রহমান মুকুল।

לא נמצאו הערות


News Card Generator