বাগেরহাট প্রতিনিধি
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বাগেরহাট জেলার রামপাল সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রামপাল সরকারি ডিগ্রি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) তারিখে ঘোষিত এ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ঘোষিত কমিটিতে মেহেদী হাসান সাব্বির কে সভাপতি এবং হোসাইন শেখ কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান শুভ এছাড়া সহ-সভাপতি পদে, , মাসুদা আক্তার, বাদল সর্দার, শেখ আসিফুল ইসলাম সৈকত, আবুজার শেখ, সাব্বির হাওলাদার ও মোঃ ইয়ামিন শেখ।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন একরামুল সরদার, যুগ্ম সাধারন সম্পাদকে সালমান রহমত অনিক, আহম্মদ আলী, ফারজানা মুন্নি, সেতু খাতুন ও মোঃ মঈন খান। সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরজামাল শেখ, সরদার আলভী বিল্লাহ, শাহনেওয়াজ আক্তার শাকিল, মেহেদী হাসান, লিমন লস্কর ও নাজমুল হাসান সৌরভ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শিমুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ মাশরাফি মল্লিক, ফারহান সাকিব ছামিন, তাহসিন সাদাফ, আবিদ হাসান অর্ক ও নাইম মোল্লা। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জাতীয়তাবাদী চেতনায় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার করা হবে।”