পশুখাদ্য সরবরাহে ‘সিন্ডিকেট রাজ’ ভাঙার দাবি, হিল্টন-হাফিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পশুখাদ্য সরবরাহে ‘সিন্ডিকেট রাজ’ ভাঙার দাবি, হিল্টন-হাফিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ..
পশুখাদ্য সরবরাহে ‘সিন্ডিকেট রাজ’ ভাঙার দাবি, হিল্টন-হাফিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ..
এসব অভিযোগ তুলে ধরে বুধবার (১০ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আকাশ এন্টারপ্রাইজের কর্ণধার মো. হাসানুজ..

সরকারি পশুখামার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পে পশুখাদ্য সরবরাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের কারণে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নষ্ট হচ্ছে, প্রতিযোগিতামূলক দরপত্র ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে এবং সাধারণ ঠিকাদাররা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এসব অভিযোগ তুলে ধরে বুধবার (১০ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আকাশ এন্টারপ্রাইজের কর্ণধার মো. হাসানুজ্জামান।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন দেশের বিভিন্ন সরকারি খামার ও উন্নয়ন প্রকল্পে পশুখাদ্য সরবরাহ কার্যক্রম দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। দরপত্রে বিশেষ শর্ত আরোপের মাধ্যমে প্রতিযোগিতা সীমিত করে একই ব্যক্তি বা গোষ্ঠীকে বারবার কাজ দেওয়ার অভিযোগও করেন তিনি।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ অনুযায়ী, ঠিকাদার হাফিজুর রহমান তার নিয়ন্ত্রণাধীন মেসার্স তুষার এন্টারপ্রাইজ, এনআর সিস্টেম, রোহান ইন্টারন্যাশনাল ও মেসার্স শিখা এন্টারপ্রাইজের মাধ্যমে প্রায় ১৮ বছর ধরে পশুখাদ্য সরবরাহ খাতে আধিপত্য বজায় রেখেছেন। অভিযোগকারীদের দাবি, দরপত্রে এমন কিছু শর্ত সংযোজন করা হয় যা সাধারণ ঠিকাদারদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করে এবং নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেয়। এর মাধ্যমে সরকারি ক্রয়বিধির নীতিমালা উপেক্ষা করা হয়েছে বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার, ছাগল উন্নয়ন খামারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পেও একই ধরনের প্রভাব বিস্তার করে সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় আরেক ঠিকাদার হিল্টন কুমারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনা হয়। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, তিনি নিজের প্রতিষ্ঠান এইচএন এন্টারপ্রাইজ ছাড়াও পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নামে পরিচালিত আরও কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে পশুখাদ্য সরবরাহের বিভিন্ন দরপত্রে অংশ নিয়ে একটি শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রায় ২৫ থেকে ২৬টি জেলার পশুখাদ্য সরবরাহ কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও একচেটিয়া সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হলেও কার্যকর তদন্ত বা দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দায়ের করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যায়নি বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে পশুখাদ্য সরবরাহ খাতে বিদ্যমান সিন্ডিকেট সংস্কৃতি ভাঙতে হবে। একই সঙ্গে দরপত্রে আরোপিত অযৌক্তিক শর্ত বাতিল করে সকল যোগ্য ঠিকাদারের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা পশুখাদ্য সরবরাহ ব্যবস্থার সার্বিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। পাশাপাশি তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

লিখিত বক্তব্য পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংবাদ সম্মেলনের আয়োজকরা।

No comments found


News Card Generator