বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়নের দাবি তৃণমূলের
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সমাজসেবিকা ও পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে জোরালো জনমত সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
রেনজিনা আহমেদ প্রিয়াংকা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মোল্লারকুল এলাকার সম্ভ্রান্ত খাকী বাড়ির বাসিন্দা এবং ডিসি কবির আহমেদের মেয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি পাইলট ও ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, মোল্লাহাট উপজেলা ছাড়াও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় গরিব-দুঃখী মানুষের পাশে তিনি আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। মসজিদ, মন্দির ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, অসহায় ও এতিম শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দ্রুত উপস্থিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে।
বর্তমানে মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক হিসেবে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন। তার এসব কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় বলে জানা গেছে।
বাগেরহাটের বিভিন্ন মহলের মতে, অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়নের দাবি তৃণমূলের..
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সমাজসেবিকা ও পাইলট রেনজিনা আ..
Ingen kommentarer fundet



















