আশুলিয়ার বাড়ইপাড়া জুম্মাঘরে মাদ্রাসার নামে চাঁদা সংগ্রহ, প্রতারণার অভিযোগ। ..

SHARIF MIA avatar   
SHARIF MIA
স্টাফ রিপোর্টার কামরুল হাসান শরীফ 

আশুলিয়ার বাড়ইপাড়া জুম্মাঘরে মাদ্রাসার নামে চাঁদা সংগ্রহ, প্রতারণার অভিযোগ। 

স্টাফ রিপোর্টার কামরুল হাসান শরীফ 

ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া জুম্মাঘর এলাকায় মাদ্রাসার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি পরিচয় দিয়ে মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে অর্থ আদায় করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযুক্তের নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তার পিতার নাম জ্বালাল উদ্দিন। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মসুদ্দি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বয়স আনুমানিক ৪৫ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন মসজিদ, জুম্মাঘর ও জনসমাগমস্থলে গিয়ে মাদ্রাসার উন্নয়ন, এতিম শিশুদের সহযোগিতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে টাকা সংগ্রহ করছেন। তবে তার কাছে কোনো বৈধ কাগজপত্র, অনুমোদন কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচয়পত্র না থাকায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়।

এলাকাবাসীর অভিযোগ, তিনি আবেগঘন বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করে টাকা নিচ্ছেন। অনেকেই পরে জানতে পারেন, তার দেওয়া তথ্যের সত্যতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সচেতন মহল বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে অনুদান দেওয়ার আগে অবশ্যই তাদের বৈধ কাগজপত্র ও পরিচয় যাচাই করা উচিত। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী

Ingen kommentarer fundet


News Card Generator