আতিকুর রহমান আতিক শিকদার:
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনা সদর উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বরগুনা সদর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরগুনা জেলার সদস্য সচিব অ্যাডঃ আব্দুল ওয়াসী মতিন
এক শুভেচ্ছা বার্তায় এই জনপ্রিয় বিএনপি নেতা বলেন, "ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সমাজের সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি বরগুনা সদর উপজেলার
সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, এই ঈদ যেন প্রতিটি পরিবারে বয়ে আনে অনাবিল আনন্দ ও উচ্ছেদ করে সব অন্যায়-অবিচার।
পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বরগুনা সদর উপজেলাবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বরগুনা এইচডি নিউজ