বুধবার (২৭ মে) সকাল ১১টায় কবরস্থান মসজিদের সামনে নিজের হাতে খালের ময়লা নিজের হাতে পরিস্কার করে এ কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মোংলা পোর্ট পৌরসভা এই কাজ বাস্তবায়ন করছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, প্রমুখ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, শুধু পরিস্কার পরিচ্ছন্নতা নয়, খাল খনন ও খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শীঘ্রই খালটির প্রাণ ফিরিয়ে আনা হবে। ঠাকুরানী খালের ১১টি স্পট চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। শুধু ঠাকুরানী নয়, শহর ও শহরের বাহিরের বেদখল হওয়া মৃতপ্রায় সব খালই উদ্ধার করা হবে।আসন্ন বর্ষা মৌসুমে বাগেরহাটের মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে এই উদোগ গ্রহণ করা হয়।
বর্ষার মৌসুমে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে মোংলার প্রাণ ঠাকুরাণী খালের ১১টি স্পট পরিস্কার শুরু হয়েছে।..
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
No comments found