আশুলিয়ায় প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা মামলা দেওয়ার অভিযোগ এসআই শামিমকে ঘিরে চাঞ্চল্য।..

SHARIF MIA avatar   
SHARIF MIA
আশুলিয়া প্রতিনিধি শরীফ মিয়া

আশুলিয়ায় প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা মামলা দেওয়ার অভিযোগ  এসআই শামিমকে ঘিরে চাঞ্চল্য। 

ঢাকার আশুলিয়া থানার এসআই শামিমের বিরুদ্ধে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হয়রানি ও মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকায়। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্কুর আলী নামে এক প্রতিবন্ধী ব্যক্তির কাছে চার পিস ব্যথানাশক ওষুধ পাওয়া যায়। এরপর এসআই শামিম তার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যরা টাকা দিতে অনীহা প্রকাশ করলে, পরবর্তীতে শুক্কুর আলীর বিরুদ্ধে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের অভিযোগে মামলা দেওয়া হয়। 

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্য
প্রবোণিত এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন এলাকাবাসীর মন্তব্য। 

لم يتم العثور على تعليقات


News Card Generator