আশুলিয়ায় হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৮ নারী-পুরুষ..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
আশুলিয়ায় হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৮ নারী-পুরুষ..
আশুলিয়ায় হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৮ নারী-পুরুষ..
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সাভারের আশুলিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ওই হোটেল থেকে ৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।

গ্রেপ্তারকৃতরা হলো- সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ থানার গিলাছলা গ্রামের মোঃ হোসেনের ছেলে মোঃ আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার তারাবুনিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান অভি (২৫), গাজীফুর জেলার সদর থানার সরকারপাড়া গ্রামের মীর সাইদুর লিটনের ছেলে মোঃ নাজমুল হাসান জিসান (২৪), মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কাশাত বাংলাবাজার গ্রামের জিন্নাত বেপারীর ছেলে মোঃ আবুল হোসেন (৪১), ঢাকা জেলার ধামরাই থানার গাওয়াইল গ্রামের মোঃ হামিদের ছেলে মোঃ সুমন (২৫), একই গ্রামের নুর হোসেনের ছেলে মোঃ জুলহাস (৩০), পঞ্চগড় জেলার আটোয়ারী থানার গুচ্ছগ্রাম এলাকার রাজু ইসলামের মেয়ে রাজমনি (১৯) এবং দিনাজপুর জেলার বজাগঞ্জ থানার সেতাবগঞ্জ গ্রামের শফিকের মেয়ে সুমি আক্তার (২২)।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 

No comments found


News Card Generator