close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আমতলীতে নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি বরগুনা।। 
বরগুনার আমতলীতে গভীর রাতে বাংলাদেশ নৌবাহিনীর   অভিযানে  চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার নিজ বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করেছে নৌবাহিনী।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের  লোছা নীচকাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার জালজালালী ওয়াল ইকরামের নেতৃত্বে আমতলী নৌবাহিনী কন্টিনজেন্ট এই অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্র জানায়, অভিযানে মৃত বারেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৪০) কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। আটককৃত রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে একজন শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।
অভিযানকালে তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, আটককৃত রাসেল হাওলাদারের বিরুদ্ধে আমতলী থানায়  তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে  অত্রাঞ্চলকে মাদকের আখড়ায় পরিণত করেন, এমন অভিযোগ রয়েছে স্থানীয়দের।
পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়। থানা কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।নৌবাহিনীর ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযানে চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।
 
कोई टिप्पणी नहीं मिली


News Card Generator