আমতলীতে গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ফারুক আকনের স্ব -মিলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা।রবিবার দিবাগত রাত অনুমান ২টার সময় ডালাচারা গ্রামে অবস্থিত স্ব- মিলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
জানাগেছে,দীর্ঘ কয়েক বছর যাবৎ মো. ফারুক আকন স্ব-মিলের ব্যবসা করে আসছেন।রবিবার দিবাগত রাতে দুবৃত্তরা আগুন দিয়ে স্ব মিলটা পুড়িয়ে দিয়েছে।মোঃ ফারুক আকন বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারনেই আমার স্ব- মিলটা পুড়িয়ে দিয়ে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।
এবিষয় আমতলী থানার ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম বলেন, এখোনো লিখিত কোন অভিযোগ পাই নাই । মৌখিক ভাবে অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
আমতলীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের স্ব -মিলে আগুন ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি।..
Hiçbir yorum bulunamadı



















