close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আমতলীতে দুটি ইউনিয়নের ৫টি দোকান আগুনে পুরে ছাই, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতিগ্রস্থ ..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি,বরগুনা ।। 

আমতলীর হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া ও আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুরে ছাই হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকানের প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল পুরে ক্ষতি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার গভীর আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের জলেখার স্লুইজগেট সংলগ্ন সড়কের পাশে লতিফ খানের মুদি মনোহরি ও কীটনাশকের দোকানে মঙ্গলবার রাত সোয়া ১টার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানটি সম্পূর্ন পুরে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই দোনটি পুরে যায়। দোকানের মালিক মো. আব্দুল লতিফ খান অভিযোগ করে বলেন, আমার ঘরে বিদ্যুতের সংযোগ ছিল না এবং ওই রাতে দোকানে কেউ ছিল না এতে কি ভাবে আগুনের ঘটনা ঘটে। তিনি এই অগ্নিকান্ডকে পরিকল্পিত ভাবে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। এঘটনায় তিনি আমতলী থানায় অজ্ঞাত আসামী করে বুধবার দুপুরে একিট লিখিত অভিযোগ দিয়েছেন। 
একই দিন রাতে আঠার গাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে রাসেদুল ইসলামে মুদিমনোহরি এবং পাশের স্বপন শীলের শেলুনের ঘরটি সম্পূর্ন পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে রাসেদুলের ৫লক্ষ এবং স্বপন শীলের লক্ষাধিক  টাকার মালামাল পুরে ছাই হয়।
রাসেদুল ইসলাম ও তার ঘরে অগ্নিকান্ডকে নাশকতার অভিযোগ করে বলেন, শত্রুতা করে কেউ আগুন দিয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

 

コメントがありません


News Card Generator