বরগুনার আমতলীতে ১২ফেব্রæয়ারী জাতীয় নির্বাচন উপলক্ষে আমতলী ইদগাহ মাঠে বিএনপির শেষ নির্বাচনী জনসভায় ব্যাতিক্রম সেবা দিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। রবিবার বরগুনা ১ আসনের জাতীয়তাবাদলী দল বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার ধানের প্রতিকের শেষ নির্বাচনী সভা আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জনসভা উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দুপুর ২ টা থেকে সহ্রাসধীক মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছে।ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সাধারন সম্পাদক ও বরগুনা ১ আসনের দায়িত্ব প্রাপ্ত ডাঃ মোনায়েম সাদ জানান,আমরা বিএনপির মনোনীত প্রার্থীর সকল জনসভায় স্বাস্থ্য সেবা দিয়েছি। আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় স্বাস্থ্য সেবা দিয়েছেন ড্যাবের সদস্য মেডিকেল অফিসার ডাঃ সোহাগ, তাকে সহযোগিতা করেন মেডিক্যাল অ্যাসিট্যান্ট সাগর।মেডিক্যাল ক্যাস্প উদ্ধোধন করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সাধারন সম্পাদক ও বরগুনা ১আসনের দায়িত্ব প্রাপ্ত ডাঃ মোনায়েম সাদ । তিনি জানান মেডিকেল অফিসার ডাঃ রিয়াজ মৃধার সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখাতে আসা মো.মনিরুল ইসলাম বলেন আমি জন্মের পর কোন জনসভায় এই ভাবে ডাক্তাররা সাধারন মানুষের রোগ ব্যাধির চিকিৎসা দেয় আমি তাদেখি নাই।সেবা প্রাপ্তিরা জানান, আমাদের অনেক উপকার হয়েছে বিনা টাকায় ডাক্তার দেখাইতে পারছি।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
আমতলীতে বিএনপির নির্বাচনী জনসভায় ব্যাতিক্রম সেবা দিয়েছে ড্যাব..
Inga kommentarer hittades



















