গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি বলেন, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদদের স্মরণ এবং ভাষা দিবসের কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন আমতলী থানা-র অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওসার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম (ভিপি মামুন), পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির এবং আমতলী প্রেসক্লাব-এর সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচি আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।



















