আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ থেকে দখলবাজীর রাজনীতিকে চিরতরে বিদায় করার জন্য- আল্লামা মামুনুল হক..

Rajesh Gour avatar   
Rajesh Gour
আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি  বাংলাদেশ থেকে  দখলবাজীর  রাজনীতিকে চিরতরে বিদায় করার জন্য এ মন্তব্য করেছেন..

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা  মামুনুল হক।  তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে এটা গতানুগতিক কোন নির্বাচন নয়৷ এই নির্বাচন হল দুর্নীতি, গুন্ডামির বিরুদ্ধে নির্বাচন,  এ নির্বাচন জুলাই চেতনাকে বাস্তবায়ন করার নির্বাচন। 

বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের কলেজ মাঠে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা)  আসনে   ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান  অতিথির  বক্তব্য তিনি এ কথা বলেন।


তিনি আরো বলেন,জুলাই চেতনা বাস্তবায়নের জন্য গণ ভোটে হ্যা ব্যালটে ভোট দিন। নেত্রকোনা-১ আসনে  ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী গোলাম রব্বানীকে  রিক্সা মার্কায় ভোট দিয়ে গরীবের রিক্সাকে সংসদে পাঠাবেন আপনারা ইনশাআল্লাহ। 
সংসদ শুধু বড়লোকের আড্ডাখানা থাকবে না,  জমিদারদের বৈঠকখানা থাকবে না। বাংলার সংসদ হবে বাংলার ১৮ কোটি জনগনের প্রতিনিধিত্বের সংসদ। 

 
সমাবেশে আল্লামা জিয়া উদ্দিন এর সভাপতিত্বে অন্যদের মাঝে  বক্তব্য রাখেন  নেত্রকোনা- ১ আসনের বাংলাদেশ খেলাফাত মজলিসের মনোনীত প্রার্থী গোলাম রব্বানী, পূর্বধলা-৫ আসনের জামায়াতের প্রার্থী মাসুম মোস্তফা৷  এছাড়াও জামায়াতে ইসলাম, খেলাফত মসলিশ,  এনসিপির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য  রাখেন।

 

 

 

 

 

 

 

 

 

 


Tidak ada komentar yang ditemukan


News Card Generator