close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আখাউড়ার মোগড়ায় বিএনপির জনসংযোগ

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়া মোগড়া বাজারে ধানের শীষের পক্ষে নাছির উদ্দিন হাজারীর কর্মী- সমর্থকদের ব্যাপক গণ-সংযোগঃ..

আফজল খান শিমুল :

আজ দুপুরবেলায় আখাউড়া মোগড়া ( রাজধরগঞ্জ) বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ( কসবা- আখাউড়া ) আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষে  জননেতা আলহাজ্ব নাছির উদ্দিন হাজারীর হয়ে গণ- সংযোগ করেন, মোঃ আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি , মোগড়া ইউপি কৃষকদল। মোঃ হাবিবুর রহমান, সহ- সভাপতি, মোগড়া ইউপি কৃষক দল। মোঃ আব্দুল হান্নান সাবেক সভাপতি , শ্রমিকদল, মোগড়া ইউপি । এস এ ভূঁইয়া কমল , যুবদল নেতা, মোঃ মোবারক হোসেন, যুবদল নেতা ও মোঃ ওয়াসিম, যুবদল নেতা।

তারা মোগড়া বাজারের বিভিন্ন দোকানে গিয়ে লিফলেট বিতরণ করে গণ-সংযোগ করেন।

এ সময়ে তারা ভোটারদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জননেতা মুশফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার অনুরোধ করেন।

একই ভাবে তারা ভোটের দিনের আগ পর্যন্ত মোগড়ার বিভিন্ন গ্রামে বিএনপির পক্ষে প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator