close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আখাউড়ার একটি বালিকা বিদ্যালয়ে পিকনিক চাদার মচ্ছব

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়ায় পিকনিকের নামে বিপুল পরিমান চাঁদা তোলার অভিযোগ একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ।
এলাকায় ব্যাপক চাঞ্চল্য.......

আফজল খান শিমুল : 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার এ কমাত্র বালিকা বিদ্যালয় আখাউড়ায় নাছরীন নবী স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত বনিক ইউএনওর অনুমতি ছাড়া, পিকনিক ট্যুরের কথা বলে স্কুলের ছাত্রীদের কাছ থেকে মোট - ১ লক্ষ ৩০ হাজার টাকা চাঁদা তোলেন। 

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাবা তাপসী রাবেয়ার সাথে ফোনে কথা হলে, তিনি জানান, আমি কোন টাকা তোলার অনুমতি দেইনি।  যেহেতু অনুমতি দেইনি তাদের আর পিকনিকে যাওয়া হবে না, পিকনিকে যাওয়া না হলে সকল ছাত্রীদের টাকা অনতিবিলম্বে ফিরিয়ে দিতে হবে। 

সরকারি নিয়ম হল,  সভাপতি ইউএনও  সহ মিটিং করে সিদ্ধান্ত নিয়ে তারপর ছাত্রীদের কাছ থেকে চাঁদা নিয়ে পিকনিকে যাওয়া ৷ প্রধান শিক্ষক ইউএনওকে মৌখিক কথার ভিত্তিতে ছাত্রীদের কাছ থেকে চাঁদা তোলা শুরু করেন।

 
মোট ১ লক্ষ  ৩০ হাজার টাকা চাঁদা তোলার পরও ইউএনওর কাছে সরকারিভাবে আরো ২ লক্ষের উপর টাকা চেয়ে  পিকনিকে যাওয়ার আবেদন করেন । এ ক্ষেত্রে তিনি কোন অনুমতি দেননি ।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator