আদিতমারীতে কাজ শেষ হওয়ার আগেই ধ্বংসের পথে নতুন ব্রিজ, সড়ক যেন মরণফাঁদ..

Foysal Sourov avatar   
Foysal Sourov
আদিতমারীতে কাজ শেষ হওয়ার আগেই ধ্বংসের পথে নতুন ব্রিজ, সড়ক যেন মরণফাঁদ..
আদিতমারীতে কাজ শেষ হওয়ার আগেই ধ্বংসের পথে নতুন ব্রিজ, সড়ক যেন মরণফাঁদ..
ফয়সাল সৌরভ, লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপুতি এলাকার প্রধান সড়ক ও নবনির্মিত একটি ব্রিজ নিয়ে চরম ক্ষোভ ও দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ব্রিজটি ধংসের মুখে পড়েছে এবং সড়কটির অবস্থা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

স্থানীদের অভিযোগ, ব্রিজটির নির্মাণকাজে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ফলে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। একই সাথে মান্নানের চৌপুতি রাস্তার খানাখন্দ ও বেহাল দশার কারণে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগী বহনকারী যানবাহন মারাত্মক ঝুঁকির মধ্যে চলাচল করছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

ভুক্তভোগী এলাকাবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং ব্রিজটির নির্মাণ ত্রুটি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন

没有找到评论


News Card Generator