close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

৫২ পেরিয়ে অরিন্দম: সদরুল পাশা সম্মাননা ও স্মারক প্রদান

ওসমান এহতেসাম avatar   
ওসমান এহতেসাম
চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “৫২ পেরিয়ে অরিন্দম”। এ উপলক্ষে প্রদান করা হবে সদরুল পাশা সম্মাননা ও স্মারক।
আয়োজনটি..


চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “৫২ পেরিয়ে অরিন্দম”। এ উপলক্ষে প্রদান করা হবে সদরুল পাশা সম্মাননা ও স্মারক।
আয়োজনটি উৎসর্গ করা হয়েছে সুব্রত বড়ুয়া রণি, আবদুস সালাম আদু, নেসারউদ্দিন দুলু ও মসিউদ্দিন টিপু–কে। এ বছর নাট্য নির্দেশক অসীম দাশ সম্মাননায় ভূষিত হবেন।
প্রথম দিন ১২ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে ৬০–এর দশকের বাংলাদেশের গান। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। স্থান: শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম।
পরদিন ১৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টায় একই মঞ্চে মঞ্চায়িত হবে নাটক “ডলু নদীর হাওয়া”। শহীদুল জহিরের গল্প অবলম্বনে নাটকটির নির্মাণ করেছেন আমিনুর রহমান মুকুল।

অভিনয়ে মুনির হেলাল, সাবিরা সুলতানা বীণা, পার্থ চক্রবর্তী, বিবি আয়েশা, ইনান ইলহাম, চৈতি সাহা, সঞ্জয় ধর, জোবাইদা ইয়াছমিন সাকি, মাশরুর উল শহীদ, রাজদ্বীপ চৌধুরী, সত্যজিত নন্দি, সুশান্ত চৌধুরী, শিমলী দাস, কাশফি আচার্য্য পূর্ণা, সপ্তর্ষি চাকমা, আদৃতা সেনগুপ্তা সই, রক জার্মান, সাবরিনা সাদাফ ইরা, ডায়াস, তনুশ্রী দে, চিত্রা নন্দী ও প্রমি ধর।

Geen reacties gevonden


News Card Generator