close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

২৯৯ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, নির্বাচন প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব..

Md Ashik avatar   
Md Ashik
দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছানোর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল..

দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছানোর মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের একটি হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

ইসি সচিব জানান, শেরপুর-৩ আসন ব্যতীত দেশের বাকি ২৯৯টি আসনের সব ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছে গেছে। সেখান থেকে পর্যায়ক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। এর মাধ্যমে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোটগ্রহণের মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে পৌঁছাবো। এটি আমাদের দেশের জন্য একটি নতুন অধ্যায়ের শুভ সূচনা। এই পথ সহজ ছিল না, নানা বাধা অতিক্রম করেই আমরা এই পর্যায়ে এসেছি।”

 

ভোট গণনা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণ শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন এবং কমিশন পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করবে।

 

তিনি জানান, এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থার কারণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত যাচাই-বাছাই প্রয়োজন হওয়ায় এসব কেন্দ্রের ফলাফল পেতে কিছুটা সময় লাগতে পারে, তবে ফল প্রকাশ অযথা বিলম্বিত হবে না বলে আশ্বাস দেন তিনি।

 

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত তথ্য সরবরাহ করা হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সত্য যত কঠিনই হোক না কেন, আমরা সেটাই বলব।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

コメントがありません


News Card Generator