close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

১০ম টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে আজ।

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
শ্রীলংকা ও ভারতের যৌথ আয়োজনে টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু আজ উভয় দেশের ৩টি ভেন্যুতে। ৭ ফেব্রুঃ থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এ আসর।..

টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ২০ টি দল নিয়ে আজ (৭ ফেব্রুয়ারি) আর কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া এবারের টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ৫৫ টি। শ্রীলংকার ২টি এবং ভারতের ৫টি; মোট ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। শ্রীলংকায় ২০ টি ম্যাচ (যদি তারা সেমি ফাইনালে উঠতে না পারে) এবং ভারতে ৩৫ টি ম্যাচ হওয়ার কথা রয়েছে টুর্নামেন্ট সূচীতে। 

তবে আমাদের জন্য সবচেয়ে খারাপ লাগার ব্যাপার একটাই; যেটা সবারই জানা। লাখ লাখ ক্রিকেটপ্রেমীর এ বাংলাদেশ যে এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, সেটা। কারণ একটাই- নিরাপত্তাজনিত ব্যাপার। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের এ আসরে। যেটা আমাদের জন্য অবশ্যই চরম হতাশার। 

২০ টি দলকে (প্রতি গ্রুপে ৫টি করে) ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে শক্ত গ্রুপ হয়েছে 'ডি' গ্রুপ। অন্য গ্রুপে ২টি করে বড় দল থাকলেও এই গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। পাকিস্তান ও ভারত রয়েছে একই ('এ') গ্রুপে। যদিও ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই বেশি। এবাবের টি-২০ বিশ্বকাপে চান্স পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে ইউরোপের 'ইটালি'! 

যাইহোক, আসল প্রসঙ্গে আসা যাক। আজ কলম্বোতে টুর্নামেন্টের ১ম ম্যাচে 'এ' গ্রুপ থেকে মাঠে নামবে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বেলা ১১:৩০-এ। আজ পরবর্তী ম্যাচে কলকাতায় 'সি' গ্রুপ থেকে ওঃ ইন্ডিজের বিরুদ্ধে লড়বে (ভাগ্যের সহায়তা আসা) স্কটল্যান্ড। ম্যাচটি শুরু বিকাল ৩:৩০-এ। আজই ৩য় ম্যাচে মুম্বাইয়ে 'এ' গ্রুপের (স্বাগতিক) ভারত খেলবে যুক্তরাষ্ট্রের সাথে। খেলাটি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৭:৩০-এ (প্রত্যেকটি ম্যাচই বাংলাদেশ সময়ানুযায়ী।)। 

শেষটা করতে হয় আবারও বাংলাদেশের না খেলা প্রসঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর যে দাবি ছিল আইসিসির কাছে; অর্থাত, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেয়ার ব্যাপারে। কিন্তু (নামেমাত্র) 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল' আরো একবার প্রমাণ করে দিল, তারা আসলে স্বাধীন কোনো সংস্থা না! দাদা/ঠাকুরদের কথার উপর কথা বলার বা সিদ্ধান্ত নেয়ার বিন্দুমাত্র ক্ষমতা নেই তাদের! 

 

[তথ্য সংগ্রহঃ গুগল ও ক্রিকবাজ।]

Không có bình luận nào được tìm thấy


News Card Generator