close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

 ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত  হারিয়েছেন  ঠাকুরগাঁও ৩ আসনে..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
 ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত  হারিয়েছেন  ঠাকুরগাঁও ৩ আসনে

 ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত  হারিয়েছেন  ঠাকুরগাঁও ৩ আসনে

মোঃ আসাদুজ্জামান 

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থীদের জামানত হারানোর হার সবচেয়ে বেশি। এখানে ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত খুইয়েছেন। সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে এই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মিজানুর রহমান পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি ভোট পড়া এই আসনে জামানত রক্ষায় প্রার্থীর প্রয়োজন ছিল অন্তত ৩২ হাজার ৮৩৩ ভোট। এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ (২৭,১৩৩ ভোট), সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম (১,৫৪৮ ভোট), ইসলামী আন্দোলনের আল আমিন (১,২৯৫ ভোট),

বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান সরকার (১১৩ ভোট), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র কমলা কান্ত রায় (৬৮০ ভোট), স্বতন্ত্র প্রার্থী মোছা: আশা মনি (২৭৯ ভোট), বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি)’র মো: আবুল কালাম আজাদ (৫০৩ ভোট), গণঅধিকার পরিষদ (জিওপি)’র মো: মামুনুর রশিদ মামুন (৫৫২ ভোট) পেয়ে জামানত হারিয়েছেন। 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator