স্থায়ী কমিটির ৪ সদস্যের জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্থায়ী কমিটির ৪ সদস্যের জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা..

Shahidul islam Sharif avatar   
Shahidul islam Sharif
স্থায়ী কমিটির ৪ সদস্যের জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা..
স্থায়ী কমিটির ৪ সদস্যের জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা..
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য মনোনীত চার স্থায়ী কমিটির সদস্য দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার..

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য মনোনীত চার স্থায়ী কমিটির সদস্য দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে পৌঁছান নব-নির্বাচিত চার স্থায়ী কমিটির সদস্য—রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার। তারা মরহুম দুই নেতার স্মৃতি ও অবদানের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফলতা প্রার্থনা করা হয়।

এ সময় দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা দলীয় আদর্শ বাস্তবায়নে এবং দেশের জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator